1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুন-গুম, লুটপাট ও ছাত্র-জনতার বুকে নির্বিকারে গুলিবর্ষণের সব ঘটনার বিচার করতে হবে/জেলা বিএনপি নেতা বাবুল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৪১|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

খুন-গুম, লুটপাট ও ছাত্র-জনতার বুকে নির্বিকারে গুলিবর্ষণের সব ঘটনার বিচার করতে হবে/জেলা বিএনপি নেতা বাবুল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,খুলনাঃ- খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল বলেছেন , ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ে অর্জিত স্বাধীনতা বিলিন হয়ে যাবে যদি গণতন্ত্রের স্বাদ জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে না পারি।

আর কোনো সহিংসতা নয় , সহিংসতাকারীদের বাংলাদেশের মাটিতে আর সংগঠিত হতে দেয়া হবে না।
জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেই নিতে হবে।

লুটেরাদের সীমাহীন লুটপাটে বিলিয়ন-মিলিয়ন কোটি ডলারে ঋণের বোঝা মাথায় ভঙ্গুর বাংলাদেশকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে হবে।

যুদ্ধ এখনো শেষ হয়ে যাইনি , জনগনের যুদ্ধ তো সবে শুরু। গণহত্যা , সীমাহীন খুন-গুম , লুটপাট ও ছাত্র-জনতার বুকে নির্বিকারে গুলিবর্ষণের সব ঘটনার বিচার করতে হবে।

গত বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় কপোতাক্ষ কলেজ মাঠে কয়রা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু।

কয়রা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জিএম মওলা বক্সের সভাপতিত্বে সদস্য সচিব নূরুল আমীন বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান , রুম্মান আজম , কৃষক দলের জেলার সাধারণ সম্পাদক মোল্লা কবির হোসেন , শ্রমিক দলের জেলার সাধারণ খাঁন ইসমাইল হোসেন , জাসাস জেলা শাখার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব আজাদ আমিন , প্রভাষক মোঃ মফিজুল ইসলাম , শরিফুল আলম , আব্দুল মজিদ , মঞ্জুর আলম নান্নু , প্রভাষক নজরুল ইসলাম , মনিরুজ্জামান মনি , নুর ইসলাম ঢালী , সিরাজুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা , রফিকুল ইসলাম গাজী , মোস্তাফিজুর রহমান , যুবদল নেতা মোহতাসিম বিল্লাহ , জাসাস নেতা জামাল ফারুক জাফরীন , শ্রমিকদলের আকবর হোসেন, ছাত্রদলের মেহেদী হাসান সবুজ , আলমগীর হোসেন টিটু , তানভীর ইসলাম অয়ন ও আবুল বাসার হৃদয় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com