1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খালে ভাসছিল নবজাতকের লাশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া’র মতবিনিময় ও দোয়া ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত। বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা—হামলা থেকে এমপির পদত্যাগ মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

খালে ভাসছিল নবজাতকের লাশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদীতে খাল দিয়ে অজ্ঞাত নবজাতকের লাশ ভেসে যাওয়ার সময় খালের পাশে টেনে তুলেছে স্থানীয় শিশুরা।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আশোকাঠী বনবিভাগ সংলগ্ন আশোকাঠী-ধামুরা খালের মধ্যে থেকে নবজাতকের মরদেহ খালের পাশে নিয়ে আসে শিশুরা।

আশোকাঠী গ্রামের ফিরোজ সরদারের ছেলে ৮ম শ্রেণীর ছাত্র ওয়ারিদ রহমান জয় বলেন, দুপুর দেড়টার দিকে তিনজনে খালে গোসল করতে নেমে ভাসমান অবস্থায় নবজাতককে প্রথম দেখতে পাই। পরবর্তীতে লাশটি খালের পাশে টেনে এনে স্থানীয়দের খবর দেওয়া হয়।

খালপাড়ের বাসিন্দারা জানান, নবজাতকের লাশ দেখতে পেয়ে শিশুরা লাশটি খালের পাশে নিয়ে আসে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়ায় বাচ্চাটি খালে ফেলে দেওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com