1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল আবাদে গৌরনদীতে পার্টনার কংগ্রেস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ  টিনশেড ঘরে চলছে ক্লাস। মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল আবাদে গৌরনদীতে পার্টনার কংগ্রেস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টারঃ- কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল আবাদের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দিন ব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গৌরনদী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা কৃষি অফিসার মোঃ সেকেন্দার শেখের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি। প্রধান অতিথির বক্তব্যে তিনি ফসলি জমিতে কীটনাশক ব্যবহারে স্বাস্থ্য সুরক্ষায় শরীরে পিপিই ও মাস্ক পড়ে কীটনাশক স্প্রে করার বিষয়ে গুরুত্বরোপ ও নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির, কৃষাণী তাসলিমা আফরিন প্রমূখ।

গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চলনায় বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার শাহ মোঃ আরিফুল ইসলাম। শাহ মোঃ আরিফুল ইসলাম বলেন, গৌরনদী উপজেলার মাটি অনেক ভালো। ফসলি জমিতে আগাছা সরাতে হবে, তাহলে আবাদ আরও বেশি ভালো হবে। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মানবদেহে মারাত্মক প্রভাব পড়ে। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বর্জনের আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্যানেল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর আহবায়ক মোঃ সফিকুর রহমান শরীফ স্বপনসহ অন্যান্যরা। কৃষক, কৃষাণী ও সুধীজন মিলে মোট ৬০জন প্রতিনিধি এ কংগ্রেসে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com