1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ার নড়াগাতীতে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৩৪|
সংবাদ শিরোনামঃ
মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা

কালিয়ার নড়াগাতীতে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আয়মান (৬ ইবি)-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন জয়ানগর ইউনিয়নের দেবদুন এলাকার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি বসতবাড়িতে পরিচালিত হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি ছুরি, একটি স্টিলের তরবারি, একটি কোঁচ, বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ইউনিফর্ম সেট, একটি হ্যান্ডকাফ এবং নগদ চার হাজার সাতশ চল্লিশ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবদুন গ্রামের মো. ইব্রাহিম কাজী (৩২), পিতা ইলিয়াস কাজী; ফরহাদ শেখ (২৫), পিতা শেখ সৈয়দ আলী; ইসরাফিল মুন্সি (১৬), পিতা ইব্রাহিম মুন্সি; জাহিদুল ইসলাম (২২), পিতা (মৃত) সারোয়ার; এবং আব্দুল কাদের (২১), পিতা (মৃত) তাহাদ্দুদ। তারা সবাই নড়াগাতী থানাধীন জয়ানগর ইউনিয়নের বাসিন্দা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানকারী কর্মকর্তা ক্যাপ্টেন আয়মান বলেন, “এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক ও অস্ত্র কারবার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, সেজন্য স্থানীয়ভাবে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ।”

এলাকাবাসী অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কিছু মানুষের মাদক ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড লক্ষ্য করছিলাম। এই অভিযানে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রশাসনের নিয়মিত অভিযান যুবসমাজকে মাদক থেকে রক্ষা করবে।”

স্থানীয়রা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রম সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com