1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় এইচএসসি/সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৩১|
সংবাদ শিরোনামঃ
চন্দ্রিমায় পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব- কালিয়ায় এইচএসসি/সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় ১৭ কেজি ৪৫০ গ্রামের বিশাল কুমড়ো দেখতে মানুষের ঢল “আশা ছেড়েছিলেন ভুক্তভোগীরা, ২৬ মোবাইল ও ৫১ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল নড়াইল পুলিশ”। পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত,, সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে মাদারীপুরের শিক্ষার্থীদের সাক্ষাৎ দিনের আলোর বদলে রাতের ঢালাই; ২১ লাখ টাকার সড়ক নির্মাণে তদারকি নিয়ে প্রশ্ন,, নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধর ও কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা

কালিয়ায় এইচএসসি/সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

এইচএসসি/সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুন ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম সভাপতিত্ব করেন।
সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক (প্রত্যবেক্ষক) এবং পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় পরীক্ষা চলাকালীন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, নকলমুক্ত পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, “আসন্ন এইচএসসি/সমমান পরীক্ষা শতভাগ স্বচ্ছতা, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।”

সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও অংশীজন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com