1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে বরিশাল ১ আসনে নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ১:৫০|
সংবাদ শিরোনামঃ

কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে বরিশাল ১ আসনে নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের ধানের শীষ প্রতীকের পক্ষে ০৬ ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে আগৈলঝাড়ায় স্থানীয় নারীদের এক বিশাল ভ্যান র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

প্রায় সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্য ওই ভ্যান র‍্যালীতে এলাকার হাজার হাজার নারী অংশগ্রহণ করে। আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ওই বিশাল ভ্যান র‍্যালীটি অনুষ্ঠিত হয়।

একইদিন দুপুর ১২টায় আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে ভ্যান র‍্যালীটি গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়ক ধরে পয়সারহাট পর্যন্ত প্রদক্ষিণ করে। ভ্যান র‍্যালীটি শুভ উদ্বোধন করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।

‎ভ্যান র‍্যালীতে নেতৃত্ব দেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফারহানা খানম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, মহিলা দলের নেত্রী এডভোকেট সাজেদাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এ ভ্যান র‍্যালীতে প্রায় পাঁচ শতাধিক রিক্সাভ্যান অংশগ্রহণ করে। র‍্যালী চলাকালে নারীদের নিয়ে জামাত আমিরের অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে না না স্লোগান দেয়ার পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয় আয়োজিত কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com