1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু কালকিনির কয়ারিয়ায় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা ফ্যামিলি কার্ডের টিপসই থেকে ‘বিয়ে’—বিধবার দাবি, জানেনই না কিছু রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আগৈলঝাড়ায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত ১৬৯ মণ্ডপ প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীবন উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা ভালোবাসার কাশফুলে শরতের শুভ্রতা, প্রকৃতির বুকে স্নিগ্ধতার ছোঁয়া

উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ শুরু হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উজিরপুর পৌরসভার কালিবাজার থেকে এ অভিযান শুরু করা হয়।

অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার এসআই রিপন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ নাগসহ সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ সময়ে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, পরিবহন, মজুদ বা বিক্রির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে।”

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের সমন্বয়ে নদ-নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com