1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা ভালোবাসার কাশফুলে শরতের শুভ্রতা, প্রকৃতির বুকে স্নিগ্ধতার ছোঁয়া উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝুমুর হত্যার ফাঁশির দাবিতে উত্তাল: ঢাকা-বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ। ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: মামলার প্রধান আসামি কামাল এসআরবির যৌথ অভিযানে গ্রেপ্তার ২ লাখ টাকা খরচ করে কক্সবাজার ভ্রমণ, বরিশালে ফিরেই গ্রেপ্তার ৫ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ভিক্ষার থালা থেকে দোকানের চাবি—গৌরনদীতে দুই পরিবারের জীবনে নতুন অধ্যায় সাংবাদিক আসাদ সবুজের জামিন, হ্যান্ডকাফের ঘটনায় এসআই প্রত্যাহার

উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখা, মূল্যতালিকা না রাখা এবং প্রতিশ্রুত পণ্য বিক্রি না করার অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র ও ইন্দ্রানী দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখা এবং মূল্যতালিকা না রাখার অপরাধে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার টাকা, আদি ধামুরা মিষ্টান্ন ভাণ্ডারকে ২২ হাজার টাকা এবং গোপী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রতিশ্রুত পণ্য বিক্রি না করা ও মূল্যতালিকা না রাখার অপরাধে আপন কসমেটিকসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এসএম ইলিয়াস উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে আনসার বাহিনীর একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com