1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের উষ্ণ উপহার পেলেন শীতার্তরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ২:০৮|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

উজিরপুরে এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের উষ্ণ উপহার পেলেন শীতার্তরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুর উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহে যখন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, ঠিক তখনই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মহেশ্বর মন্ডল। তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, বৃদ্ধ ও অসহায় নারী-পুরুষরা। শীতের এই কঠিন সময়ে তাদের কষ্ট লাঘবের লক্ষ্যে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শীতবস্ত্র বিতরণকালে এসিল্যান্ড মহেশ্বর মন্ডল আবেগঘন কণ্ঠে বলেন,
“সামান্য একটি শীতবস্ত্র হাতে নিয়ে যখন একজন শীতার্ত মানুষকে ডাকলাম, তখন তিনি কিছুই বুঝতে পারছিলেন না। সামনে এগিয়ে গিয়ে কম্বলটি তাঁর গায়ে জড়িয়ে দেওয়ার সময়ও কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। পরে বললাম—রাতে এটি গায়ে দেবেন। হয়তো তিনি কথাগুলো পুরোপুরি বুঝতে পারেননি, কিন্তু লক্ষ্য করলাম তাঁর চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠেছে। বুঝতে পারিনি, সেটি আনন্দের অশ্রু নাকি দীর্ঘ বেদনার প্রকাশ।”

তিনি আরও বলেন,
“তীব্র শৈত্যপ্রবাহে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেগ-অনুভূতি অনেকটাই ভোতা হয়ে যাওয়া এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে সত্যিই ভালো লাগছে। একজন মানুষ হিসেবে তাদের সামান্য কষ্ট লাঘব করতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং সমাজে মানবিক মূল্যবোধকে আরও জোরদার করেছে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা জানান, হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় অনেকের পক্ষেই গরম কাপড় কেনা সম্ভব ছিল না। এই সময়ে পাওয়া একটি কম্বল তাদের কাছে শুধু শীতবস্ত্র নয়, বরং ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে। তারা এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকাবাসীর মতে, শীতার্ত মানুষের পাশে প্রশাসনের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা উজিরপুরে প্রশংসার দাবিদার হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com