1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় খেলাপি ঋণের জামিনদার, চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

আগৈলঝাড়ায় খেলাপি ঋণের জামিনদার, চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আগৈলঝাড়া প্রতিনিধিঃ- খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।২৯ মে অনুষ্ঠেয় আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ০২ মে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রি মনোনয়নপত্র দাখিল করেন।

রোববার (০৫ মে) সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালামের উপস্থিতিতে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সেখানে খেলাপি ঋণের জামিনদাতা হওয়ায় যতীন্দ্র নাথ মিস্ত্রির মনোনয়নপত্র বাতিল করা হয়।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার।

এ নিয়ে চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রি বলেন, আমার এক আপনজন ঋণের ২৮ হাজার টাকা খেলাপি।তার ঋণের জামিনদার হওয়ায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আদালতে আপিল করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com