1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হিজলায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় রাজিব আহসান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৫:৫১|
সংবাদ শিরোনামঃ
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

হিজলায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় রাজিব আহসান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা খাদ্য নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য। ধনীরা সব সময় রাষ্ট্রের সুবিধা ভোগ করে। সমাজের অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী সরকারের রাষ্ট্র কাঠামো তৈরিতে সহযোগিতা করে। তারাই সরকারের সুবিধা থেকে বঞ্চিত থাকে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাথে নিয়ে কাজ করতে চান হিজলা মেহেন্দিগঞ্জ আসনের ধানের শীষ প্রার্থী রাজিব আহসান।

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান হিজলা উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এই প্রথম মতবিনিময় সভা করেছেন।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই সভায় রাজিব আহসান এলাকার উন্নয়ন ও নির্বাচনী পরিবেশ নিয়ে তার ভাবনা তুলে ধরেন। মতবিনিময় সভায় তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে। রাজিব আহসান বলেন, নির্বাচিত হতে পারলে হিজলা উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে হিজলা মেহেন্দিগঞ্জ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন, মান উন্নয়নে কাজ করাই হবে তার প্রধান কাজ। বিশাল এলাকা চরাঞ্চল, এখানকার মানুষের যোগাযোগের দুরবস্থার হাত থেকে রক্ষা করতে তিনি কাজ করতে চান। নদী ভাঙন রোধ এবং রাস্তাঘাটের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। সংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে গণমাধ্যমকে সাহসী ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নির্বাচনের সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি। নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় বাধা প্রদান ও নেতাকর্মীদের হয়রানি বন্ধে তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি করেন।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট দেওয়ান মোঃ মুনির হোসেন ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, বিজয় নিউজ এর সম্পাদক আমিন মারুফ হাওলাদার।সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে রাজিব আহসান ধৈর্য্যসহকারে তার উত্তর দেন।
‎সভার শেষে তিনি মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com