1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:৪৮|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৮০ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

“সংগীত আত্মার খোরাক, সংগীত মানুষের মনে প্রশান্তি ও তৃপ্তি জোগায়”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় গৌরনদী শিশু একাডেমির নিজ কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবায়েদুল হক শাহীন, মাহিলাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জিন্নাত জাহান খান, পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রাজা রাম সাহা, গৌরনদী পৌরসভার কর নির্ধারক ডলি রানী বণিক, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পলাশ তালুকদার, শিক্ষকবৃন্দ ও একাডেমির শিক্ষার্থীরা।

সভায় জানানো হয়, জন্মজয়ন্তী উপলক্ষে দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকসংগীত, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগ্রহীদের গৌরনদী শিশু একাডেমির কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আগামী ১২ জুন ২০২৬ থেকে অনুষ্ঠানমালার কার্যক্রম শুরু হয়ে আনুমানিক ২০ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।

সভা শেষে ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com