1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সেনাবাহিনীর বিশেষ অভিযানে গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক ব্যবসায়ী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০; আহত অন্তত ১৫ বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক অভিযানে’ একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সেনাবাহিনীর বিশেষ অভিযানে গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক তৃতীয় লিঙ্গের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তল্লাশি চালিয়ে কৌশিক চন্দ্র সরকার (২৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা–কুয়াকাটা রুট ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত মাদকসহ গৌরনদী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন,“মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। দেশ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতেও যৌথ ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com