
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
গৌরনদী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী এবং গৌরনদী উপজেলার গোবর্ধন গ্রামের বড়বাড়ি নিবাসী মো. জাহাঙ্গীর হোসেন সরদার আর আমাদের মাঝে নেই।
রোববার সকালে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাহাঙ্গীর সরদার দীর্ঘদিন ধরে গৌরনদী বন্দরে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন সদালাপী, স্নেহশীল ও ভালো মানুষ হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, ব্যবসায়ী মহল ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শৈশবের স্মৃতিচারণ করে একজন স্বজন বলেন, ছোটবেলা থেকেই গৌরনদী বন্দরে জাহাঙ্গীর কাকার কসমেটিকস, মুদি ও মনোহারি দোকানে তার সবচেয়ে বেশি যাতায়াত ছিল। তাঁর কাছ থেকে অনেক স্নেহ ও ভালোবাসা পেয়েছেন তিনি। প্রিয় এই মানুষটির বিদায়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন শোকাহত পরিবারের সদস্যরা। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।