1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা ২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার

শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ-

বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্য সচিব শেখ ফরিদ আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না। মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। তিনি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্যে নয়, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্নগুলো বড় হোক, চেষ্টা হোক দৃঢ়, আর ভবিষ্যত হোক উজ্জ্বল।

তিনি বলেন ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে।

তিনি ২৭ শে সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের আয়োজনে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, সরকারি নর্থ খুলনা কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দিলু ও কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ দীন মোহাম্মদ।

কলেজের প্রভাষক মোঃ শারাফাত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক এস, এম মোস্তাক আহমেদ, পানতিতা মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ওসমান গণি,ছাত্রনেতা চৌধুরী মেহেদী হাসান ও শিক্ষার্থী মিথিলা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com