1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড আগৈলঝাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১ উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত প্রধানমন্ত্রীর সম্মাননা পাওয়া শিক্ষক রমণী কান্ত বেপারীকে সংবর্ধনা দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

উজিরপুর প্রতিনিধিঃ-

শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে বরিশালের উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৫ অক্টোবর) বেলা ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। প্রধান শিক্ষক মোঃ নাজমুল হকের সঞ্চালনায় সভায় শিক্ষকদের দায়িত্ব, মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তাসহ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আলী সুজা বলেন, শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, মানবিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। একজন শিক্ষকের শ্রম, ধৈর্য ও ভালোবাসার মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মিত হয়।

তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই তাদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের পাশাপাশি অধিকার ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব।

এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং ভবিষ্যৎ গড়া’ সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী,উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোবারক হোসেন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com