1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রায়পুরে ভোট গ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি চলছে।  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:৪৩|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

রায়পুরে ভোট গ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি চলছে। 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

নাঈম হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রায়পুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম এর আয়োজনে ভোট গ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি চলছে।

আগামী ২২ ও ২৩ ডিসেম্বর রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমিতে দুদিনব্যাপী  এ প্রশিক্ষণ কর্মশালা সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয়ে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম।

১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী-ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়  ৭ জানুয়ারি ২০২৪। সে অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে ১ থেকে ৪ ডিসেম্বর। আপিল দায়ের ও নিষ্পত্তির তারিখ ও সময় শেষ হয়েছে ৬ থেকে ১৫ ডিসেম্বর। মনোনোয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ১৮ ডিসেম্বর।নির্বাচন প্রচারের জন্য প্রার্থীর সময় ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  লক্ষ্মীপুর ০২ রায়পুর, আসনে প্রতীক পেয়ে ১২ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করবেন তাদের নাম ও মার্কা হচ্ছে, এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন – নৌকা, আবদুল্যা আল মাসুদ- পাট, চৌধুরী রুবিনা ইয়াসমিন – তরমুজ, জহির হোসেন- একতারা, বোরহান উদ্দিন – লাঙ্গল,  আমির হোসেন- মশাল, ইমাম উদ্দিন সুমন- ছড়ি, ফরহাদ মিয়া- হাত ঘড়ি, মনসুর রহমান দাদন- ডাব, শরিফুল ইসলাম – মোমবাতি,  মোরশেদ আলম- চেয়ার, সেলিনা ইসলাম তার হাইকোর্টের রায়ের কপি নির্বাচন অফিসে জমা না হওয়াতে তার প্রতীক এখনো  নির্ধারণ করা হয়নি বলে জানা যায়।

২ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন  (ইসি)। চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয় ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর। তালিকা অনুযায়ী, এবছর সারাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। হিজড়া ভোটারের সংখ্যা দেশে ৮৫২ জন । রায়পুর উপজেলা কর্মকর্তা  ফয়সালা আলমের দেওয়া তথ্য অনুযায়ী ‘ রায়পুর অংশে মোট ভোট কেন্দ্র ৭৯ টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৪ শত ৯১ জন। ৭ জানুয়ারি ২০২৪  ভোট গ্রহণের জন্য  রায়পুর অংশে মোট প্রশিক্ষণার্থী  তার মধ্যে প্রিজাইডিং- ৮৬ জন, সহকারি প্রিজাইডিং ৬২১ জন।পেলিং-১২৪৩ জন,  প্রশিক্ষ -২২ জন।

এসময় অতিথি বক্তা হিসেবে থাকবেন,  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান। পুলিশ সুপার  মোহাম্মদ তারেক বিন রশিদ ( পিপিএম)। রায়পুর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন সহ আরও অনেকেই।

রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন,  ” এবছর নির্বাচন হবে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ।  নির্বাচনকে কেন্দ্র করে বা ভোট কেন্দ্রে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। “

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com