1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপাল সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ২০২৫  অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু

রামপাল সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ২০২৫  অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপাল সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।

১৭ নভেম্বর (সোমবার) সকাল এগারোটায় কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ সমীর কুমার দেবের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ সাইফুল আলমের সঞ্চালনায়  কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে অনেক সংখ্যক অভিভাবক উপস্থিত হন ।

এ সময় বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক আ: হান্নান মোল্ল্যা ,প্রভাষক ইসরাফিল হোসেন, জোহরা সুলতানা, জীবনদ্যূতি চক্রবর্তী, মানবেশ রায়, মোঃ তাওহিদুল  ইসলাম প্রমুখ। এছাড়া  সকল বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত অভিভাবকদের মধ্যে থেকে ও অসংখ্য অভিভাবক তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন যে ,পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসা প্রয়োজন এবং কলেজে অনুষ্ঠিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষায় অংশ গ্রহণ করা প্রয়োজন। এ ছাড়া সন্তানেরা বাড়ি পড়াশোনা করছে কিনা , এ বিষয়ে অভিভাবকদের ও যত্নবান হওয়া দরকার বলে উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন ।

এ সময় বক্তরা আরো বলেন যে, মোবাইল ফোন বর্তমানে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে  প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে ।

ফলে ছাত্র-ছাত্রীরা যাতে  অধিক সময় মোবাইল ব্যাবহার না করে, সে বিষয়ে ও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন‌ ।

উল্লেখ্য ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নে রামপাল সরকারি ডিগ্রি কলেজ ইতোমধ্যে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নেওয়া , সঠিক সময়ে শিক্ষার্থীদের উপস্থিতি অভিভাবক সমাবেশ , কলেজে ক্যাম্পাসে মোবাইল ব্যবহার নিসিদ্ধসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে ‌।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com