1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু

মাদারীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুরে নবাগত পুলিশ সুপার মো. সাইফুজ্জামান (বিপিএম) এর সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মনিরুজ্জামান ফকিরের পরিচালনায় সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, স্কুলচলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডা, চলমান মামলায় দ্রুত আসামীদের গ্রেপ্তারসহ নানা অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় নবাগত পুলিশ সুপার মো: সাইফুজ্জামান বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে, নাশকতা, সন্ত্রাস, মাদক উগ্রবাদ, জঙ্গী নির্মূলে যা যা করার অতীতের ন্যায় আগামীতেও তা করব।সকলের উর্ধ্বে জনসাধারণের জানমালের নিরাপত্তা, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক এটাই আমরা প্রমান করবো। যা এই জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। তিনি বলেন, ফোন করে নয়, সরাসরি অফিসে এসে আমাদের কাছে এসে সকল ধরনের সহযোগিতা নিতে পারবেন। আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করব। সর্বদা সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে। আর এটাই আমাদের প্রতিশ্রুতি।

এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে উপস্থিত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সকলের মতামত ও পরামর্শ বাস্তবায়নের সর্বাত্মক প্রতিশ্রতি দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com