1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাবা-মা ও ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত তোফাজ্জল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৩৮|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সোনাহার জমিদার বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসক,, গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত

বাবা-মা ও ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত তোফাজ্জল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধিঃ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে পিটিয়ে হত্যা করা বরগুনার মানসিক ভারসাম্যহীন যুবক মাসুদ কামাল তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গ্রামের বাড়ি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানিতে পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

এর আগে সকাল ৯টায় স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক মানুষের ঢল নামে। জানাজা শেষে তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন করেন স্থানীয়রা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও মারধর করা হয়। এ সময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

২০১১ সালে তোফাজ্জলের বাবা আবদুর রহমান মারা যান, ২০১৩ সালে মারা যান মা বিউটি বেগম, এরপর ২০২৩ সালে ভাই পুলিশের এএসআই নাসির উদ্দিনও মারা যান। একের পর এক মৃত্যুর শোকের মধ্যে তোফাজ্জলের প্রেমিকার অন্যত্র বিয়ে দিয়ে দেন তার প্রভাবশালী বাবা এবং  মেয়ের বিয়ের আগে সন্ত্রাসীদের দিয়ে মারধর করান তোফাজ্জলকে। এরপর থেকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তোফাজ্জল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com