1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৩ রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে স্পোর্টস ক্লাব গঠনের উদ্যোগ কৃষিপণ্য কিনতে গিয়ে আর ফেরা হলো না, নাটোরের সড়কে প্রাণ গেল জাজিরার ৫ ব্যবসায়ীর গৌরনদীতে বাসুদেবপাড়া সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন একের পর এক মামলায় মঈন আবদুল্লাহ, দীর্ঘ কারাবাস ঘিরে—উদ্বিগ্ন পরিবার মেহেন্দীগঞ্জে এসআরবি-৮-এর অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বরিশালে ৮ মামলার আসামি ‘বোমা জামাল’ গ্রেপ্তার, ককটেল বিস্ফোরণে আহত ৩ নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০; আহত অন্তত ১৫

বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য, সদ্যপ্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের স্মরণে বরিশালে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের আয়োজনে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাইদ পাহার সঞ্চালনায় মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সাংবাদিক কমল সেন গুপ্ত, এম জহির, সুভেন্দু এদবর, কে এম এনায়েত হোসেন, মুর্তুজা জুয়েল, খোকন আহমেদ হীরা, ফাহিম ফিরোজ, আরিফুল ইসলাম, এম সালাউদ্দিন, এমকে রানা ও আরিফ হোসেন।

বক্তারা বলেন, সাংবাদিকতা অঙ্গনে এম মিরাজ হোসাইনের অবদান ও কর্মময় স্মৃতি সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে বরিশালের সাংবাদিক সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকসভায় উপস্থিত সাংবাদিকরা প্রয়াত সহকর্মীর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তার বিদেহী আত্মার শান্তি ও পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নাসির উদ্দীন, মঈনুল ইসলাম সবুজ, কামরুজ্জামান জুয়েল রানা, জিহাদ রানা, ফিরোজ গাজী, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, রিপন হাওলাদার, আরিফ হোসেন ও সুমন হোসেনসহ বরিশালের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

দোয়া অনুষ্ঠানে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের বাবা নূরুল হক মিয়া এবং তার দুই ছেলে মাহফুজ হাসান এমদাদ ও সাবের হোসেন উপস্থিত ছিলেন।

শোকসভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী। বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন ও হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি নিকুঞ্জ বালা পলাশ এবং সাবেক সাধারণ সম্পাদক শাহীন হাসান।

অনুষ্ঠানের শেষে প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com