1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন

বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশালঃ-

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষিকা রেহেনা বেগম নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত বাসচালক মোঃ মাহফুজুর রহমান ওরফে রাজু (৩২)-কে গ্রেপ্তার করেছে এসআরবি-০৮, বরিশালের একটি আভিযানিক দল। ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া দাখিল মাদ্রাসার সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন ওই মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগম। এ সময় বরিশালগামী আহনাফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৫৬২২।

দুর্ঘটনায় গুরুতর আহত রেহেনা বেগমকে প্রত্যক্ষদর্শীরা দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ মামুনুর রশীদ খান (৪৯) হাইওয়ে পুলিশের সহায়তায় বাবুগঞ্জ থানায় মামলা করেন। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় দায়ের করা মামলাটির নম্বর ১৬, জিআর নম্বর ৬৩/২৬ এবং মামলা দায়েরের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তারের জন্য এসআরবি-০৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-০৮ সদর ও সিপিএসসি কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। একপর্যায়ে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে মাহফুজুর রহমান ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com