1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে নদীর তলদেশ থেকে সাবমেরিন ক্যাবল চুরির চেষ্টা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া

বরিশালে নদীর তলদেশ থেকে সাবমেরিন ক্যাবল চুরির চেষ্টা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-

বরিশালের কীর্তনখোলা নদীর তলদেশ থেকে সাবমেরিন ক্যাবল চুরির চেষ্টার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ সময় পুলিশের অভিযানে নদীর পানির নিচ থেকে কেটে নেওয়া একটি বড় ও একটি ছোট ক্যাবলের টুকরা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গভীর রাতে বরিশাল নগরীর কোতোয়ালি থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের গ্যাসটারবাইন এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও গোপন সূত্রে জানা যায়, খুলনা থেকে পেশাদার ডুবুরি এনে একটি ট্রলারযোগে গভীর রাতে নদীতে নামে সংঘবদ্ধ একটি চক্র। তারা পানির নিচে থাকা সাবমেরিন ক্যাবল কেটে চুরির চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।

খবর পেয়ে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বরিশাল কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই তালেবের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা কেটে নেওয়া ক্যাবল ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশের সদস্যরা নদীর পানির নিচ থেকে কেটে নেওয়া একটি বড় ও একটি ছোট ক্যাবলের অংশবিশেষ উদ্ধার করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ হিসেবে সাবমেরিন ক্যাবল রক্ষায় পুলিশের এমন তাৎক্ষণিক অভিযানকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com