1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে হত্যা, পলাতক প্রেমিক গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক দেবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে হত্যা, পলাতক প্রেমিক গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

ব‌রিশালে আলো‌চিত সান‌জিদা ক‌বির আ‌নিতাকে বাসায় ডেকে হত্যার ঘটনায় প্রধান অ‌ভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে র‌্যাব ৮।

বৃহস্প‌তিবার (৭ মে) সকালে ব‌রিশালের উজিরপুরের ইচলাদী টোল ঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাইনুল ইসলাম হিমু ঝালকা‌ঠি সদরের কাঠপ‌ট্রি এলাকার গোলাম মোর্শেদ জিলানীর‌ ওরফে মিল্টন আকনের ছেলে। হিমু তার মা ফাতেমা বেগম চিনুর সাথে ব‌রিশাল নগরীর অক্সফোর্ড মিশন প্রাইমারী স্কু‌ল এলাকার রাফী ম‌ঞ্জিলে বসবাস করতেন।

দুপুরে র‌্যাব ৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সানজিদা কবির আনিতার (২১) সাথে মাইনুল ইসলামের (৩২) দুই বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল। ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টায় সানজিদা তার বাসা থেকে বোনের বাসায় যাওয়ার জন্য বের হয়ে বাসায় ফেরত না আসলে পরিবার তার মোবাইলে ফোন দিয়ে সে‌টি বন্ধ পায়।

পরবর্তীতে আত্মীয় স্বজন নিয়ে অনেক খোঁজা খুঁজি করে জানতে পারে সান‌জিদা মাইনু‌লের বাড়িতে মৃত অবস্থায় আছে। তখন সান‌জিদার পরিবার কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করে।

রাফী মঞ্জিলের ৬ষ্ঠ তলায় মাইনু‌লের ভাড়া বাসায় গিয়ে খাটের উপর সান‌জিদার নিথর দেহ জখম অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় সান‌জিদার বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, হত্যাকান্ডের পর অভিযুক্ত অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

গ্রেফতারকৃত অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়ে‌ছে বলে নি‌শ্চিত করেছেন র‌্যাব ৮।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com