1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নৌবাহিনীর যৌথ অভিযানে ভোলা জেলার সদর উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:২৩|
সংবাদ শিরোনামঃ
বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,, ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইন্জিনিয়ার মল্লিক মাহমুদুল ইসলাম। ঈদযাত্রায় নিরাপত্তা চাই ঈদের আনন্দ যেন শোকের ছায়ায় না ঢাকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত। ঈদ করা হলো না, লাশ হয়ে ফিরতে হলো বাড়িতে শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা বরিশালের গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড,এস,এম মনির

নৌবাহিনীর যৌথ অভিযানে ভোলা জেলার সদর উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ- অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (০২/১০/২০২৪ ইং তারিখ ) দিবাগত রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নস্থ পাইলট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুলের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী এ সময় তার আস্তানায় তল্লাশি চালিয়ে ১৮৭ বোতল ফেনসিডিল ২৮.৫ কেজি গাঁজা, ইয়াবা, দেশীয় অস্ত্র ও ছয়টি এন্ড্রয়েড মোবাইলসহ পাঁচজনকে আটক করেছে নৌ বাহিনী।

এ অভিযানে বাংলাদেশ নৌ বাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
চিহ্নিত মাদক ব্যবসায়ী শহীদুল এর নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।তাঁর বিরুদ্ধে পূর্বেও ভোলা সদর থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল সমূহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য , বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com