1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এর মতবিনিময়। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক দেবীগঞ্জে পূজার আনন্দে সড়কে দুর্ঘটনার শঙ্কা, ঝুঁকিতে দর্শনার্থীরা সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,,

নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এর মতবিনিময়।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

ইউসুফ আলী জুলহাস।।বরিশালের হিজলা উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন হিজলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার।

রবিবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার আধুনিক হিজলা উপজেলা গড়ার লক্ষ্যে হিজলায় কর্মরত সাংবাদিকদের সাহায্য সহযোগিতা কামনা করেন।

এ সময় হিজলায় কর্মরত সাংবাদিকরা তাকে আধুনিক হিজলা গড়তে সকল ধরনের তথ্য দিয়ে সার্বিক সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা উপজেলার শিক্ষা,চিকিৎসা,যোগাযোগ ব্যবস্থা,মাদক,চুরির সহ নানান বিষয়ের উপর আলোকপাত করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু বলেন আমার একার পক্ষে আধুনিক হিজলা উপজেলা গড়া সম্ভাব নয়। উপজেলা চেয়ারম্যান আলতাব মোহাম্মদ দীপু আরো বলেন সকলে মিলে হিজলার সমস্যা নিয়ে যদি একযোগে কাজ করি তাহলেই আধুনিক হিজলা গড়া সম্ভব। সাধারণ জনগণকে শোষণকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন হিজলায় খেয়াঘাট কিংবা বাসষ্ট্যান্ড ইজারার নামে অতিরিক্ত টাকা আদায় করে মানুষকে হয়রানী করলে ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন,হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক নূরনবী, সহ-সভাপতি আব্দুল আলীম, মোহাম্মদ নাসির উদ্দিন সহ প্রেস ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com