1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬ গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ

নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মো. আলিনুর ফকিরকে (৩০) হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে সাড়ে ৪টায় নিহতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিন মানববন্ধন শেষে খুনিদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি কুমারডাঙ্গা-রাধানগর সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের মা সেলিনা বেগম, স্ত্রী কামরুন্নাহার সুমি, বোন শুকিয়া বেগম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাজি আল-হেলাল, রকেট শেখ, কায়েম শেখ, রিজাবুল শেখ, মো. আরোজ আলীসহ আরো অনেকে।

মানববন্ধনে নিহতের মা সেলিনা বেগম খুনিদের ফাঁসি চেয়ে বলেন, আমি মরব আমার বাবা (আলিনুর) আমাকে মাটি দেবে, কানবে, দোয়া করবে কিন্তুু আজকে এরা আমাকে কানতে দেছে আমার বুক খালি করে। আমার মা বলা ডাক হারায় ফেলাইছে। আমার বাবার একটা বাচ্চা আর আমারে ফেলাই গেছে সাগরে। ওই বাচ্চা দুইদিন পরে ওর আব্বুরে খুঁজলে আমি ওর আব্বুরে কনতে দিবানি। আমি ভাত নিয়ে বসে ছিলাম বাবার জন্যি কিন্তু ওরা বাবারে ভাত খাতি দিলোনা।

নিহত আলিনুর ফকিরের স্ত্রী কামরুন্নাহার সুমি বলেন, আমার বাচ্চাডারে স্বামীর কোলে দিতে পারি নাই, দেখো এইযে তোমার মেয়ে। আমার মেয়ে যখন বড় হয়ে বলবে আমার আব্বু কই আমি তখন ওকে কি জবাব দেব। আমি কিরাম কব তোর আব্বুরে ওরা মাইরে ফেলাইছে। আমার স্বামী যদি ওদের টাকা নিয়ে খাত তাও মনরে বুঝ দিতে পারতাম যে পরের টাকা নিয়ে খায়ছে শোধ করতে পারেনাই তাই মাইরে ফেলাইছে। আমাদের পাওনা টাকা দিতি চাইয়ে আমার স্বামীরে কেমনে মাইরে ফেলালো। আমার এবং আমার বাচ্চার দায়িত্ব এখন কে নেবে।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, গত শনিবার (১৮ জুলাই) রাতে আলিনুর ফকিরকে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত মামলার মাত্র দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাকি আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আমরা চাই অবিলম্বে বাকিদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, আলিনুর হত্যা মামলার প্রধান দুই আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলের পাশে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে প্রতিপক্ষ রাজিব শেখসহ তার সহযোগীরা ছুরি দিয়ে নির্মাণ শ্রমিক আলিনুর ফকিরকে হত্যা করে পালিয়ে যায়। পরে সোমবার রাতে নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনের নামে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com