1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:৪৯|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৪৮৩ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের
নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।

এ উপলক্ষে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সকাল ১০টায় গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী যাত্রা শুরুর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক (এমপি) এম. জহির উদ্দিন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক গাজী আবু বক্কর, উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শামীম খলিফা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের‌ সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাফর ইকবাল প্রমুখ।

এসময়ে হাজারের অধিক বিএনপির নেতাকর্মী সমর্থক দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ভোর ৬টায় এম. জহির উদ্দিন স্বপন রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এরপর নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরুর লক্ষে সড়ক পথে গৌরনদী-আগৈলঝাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com