1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দক্ষিণ আফ্রিকা ও ভারত ম্যাচ উড়ন্ত পিপড়ার আক্রমণে বাধাগ্রস্ত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান  নজরুল বর্ষ উদযাপনে গৌরনদীতে সাফল্যের শীর্ষে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কালিয়ার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার মোবাইল ডিভাইস ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২

দক্ষিণ আফ্রিকা ও ভারত ম্যাচ উড়ন্ত পিপড়ার আক্রমণে বাধাগ্রস্ত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘটল বিরল এক ঘটনা! বুধবার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে উড়ন্ত পিপড়ার আক্রমণে খেলায় বাধা পড়ে। ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার এক ওভার পরই পিপড়ার আক্রমণে পরিস্থিতি এমন হয় যে, আম্পায়াররা খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন। দক্ষিণ আফ্রিকা তখন ৭ রানে কোনও উইকেট না হারিয়ে ভারতের ২২০ রানের বিশাল লক্ষ্যের পেছনে তাড়া করছিল। ম্যাচে ভারত জয় পায় ১১ রানে।

অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে উপস্থিত কর্মীরা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পিপড়াগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। প্রায় ১৯ মিনিট পর পুনরায় খেলা শুরু হয়, তবে এর মধ্যেই দর্শকরা হতবাক হয়ে যান এমন বিরল পরিস্থিতিতে।

এর আগে ভারতের ব্যাটার তিলক ভার্মা নিজের প্রথম আন্তর্জাতিক শতক হাঁকিয়ে অনন্য এক ইনিংস খেলেন। তার অপরাজিত ১০৭ রানের ওপর ভর করে ভারত ৬ উইকেটে ২১৯ রানের শক্তিশালী স্কোর দাড় করায়। তিলকের এই ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৮টি চার, যা মাত্র ৫৭ বলে করা। এছাড়া, অভিশেক শর্মার ২৫ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসও ভারতের বিশাল সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

লক্ষ্য তাড়া করতে নেমে চোখে চোখ রেখে লড়াই করেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ১৯তম ওভারে মার্কো জানসেন দুই ছক্কা ও তিন চারে ২৬ রান তুললে জমে ওঠে খেলা। শেষ ওভারে জয়ের জন্য ২৫ রানের সমীকরণ দাড়ায়। তবে আর্শদীপ সেই রান বেশ ভালোভাবেই ডিফেন্ড করে। ফলে রেকর্ড গড়া এই ম্যাচে ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com