1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতীয় শিক্ষা সপ্তাহে সাংবাদিক ফারহান গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গাছের ছায়ায় শ্রমিকের বিশ্রাম ও কাজ বন্ধ করতে ১ যুগ বয়সী সরকারি পাইকড় গাছ কর্তন। গৌরনদীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ১০১ পিস ইয়াবা উদ্ধার, জব্দ অ্যাপাচি মোটরসাইকেল রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিয়ারকে শোকজ, ক্ষোভে সরব নেতাকর্মীরা নড়াগাতীর মূলশ্রীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল গৌরনদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোঃ হাসান আলী ​ মাদারীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

জাতীয় শিক্ষা সপ্তাহে সাংবাদিক ফারহান গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- বরিশাল জেলার গৌরনদী উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন উপজেলারগরঙ্গল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গনিত) মোঃ ফারহান হোসেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ তিনি এই শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর সভাপতি ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান স্বাক্ষরিত পত্রের আলোকে এই তথ্য জানা যায়।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল জানান- শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম, শৃংখলাবোধ, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন, পেশাগত/গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, গুণগত মানের শিক্ষায় উদ্ভাবনী/সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নিদর্শন, বিদ্যালয়ের কাজে দক্ষ ও আর্থিক শৃংখলা যাচাই-বাছাই পূর্বক গরঙ্গল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গনিত) মোঃ ফারহান হোসেন কে মাদ্রাসা পর্যায়ে গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত করা হয়।

উল্লেখ্য মোঃ ফারহান হোসেন বর্তমান নতুন কারিকুলামের উপজেলা মাস্টার ট্রেইনার (গনিত) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এছাড়াও শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায়ও জড়িত রয়েছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সংবাদ এর গৌরনদী উপজেলা প্রতিনিধি ও গৌরনদী উপজেলা রিপোর্টাস ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোঃ ফারহান হোসেন বলেন, মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবকের অনুপ্রেরণা, সহযোগিতা ও পরামর্শে এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com