1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত‎। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:৪৫|
সংবাদ শিরোনামঃ
নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত

গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত‎।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

‎বিশ্ব শিক্ষক দিবস’ ২০২৫ উপলক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও শিক্ষক সমাজের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর, রবিবার, বেলা ১১টায় র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম।

‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ ইব্রাহিম শিক্ষক সমাজের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আজকের এই দিনে আমি আপনাদের প্রতি আহ্বান জানাই— আপনারা শিক্ষার্থীদের মধ্যে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বীজ বপন করুন। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট নাগরিক প্রয়োজন, আর সেই নাগরিক তৈরির মূল দায়িত্ব আপনাদেরই।” তিনি শিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন।

‎এতে বক্তব্য রাখেন বরিশাল জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছুর রহমান, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ বাবু, আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শাহাদাত হোসেন, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। ‎প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিল্লগ্রাম শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেন, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহিন, সাংবাদিক সোলায়মান তুহিন, এ এস মামুন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com