1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাদক বিরোধী অভিযান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীর মূলশ্রীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল গৌরনদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোঃ হাসান আলী ​ মাদারীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইলের নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারীপুরে তিনশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই গৌরনদীতে ভেজাল খাদ্য-ঔষধ ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

গৌরনদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাদক বিরোধী অভিযান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে বরিবার গৌরনদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং গৌরনদী মডেল থানার একটি টিমসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কটকস্থলস্থ ফাতেমা হোটেলে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ৪৯ পিস ইয়াবা, প্রায় ১০০ গ্রাম গাজা, ক্রয়-বিক্রয় হিসাবের খাতা, মাদক বিক্রয়ের নগদ টাকা এবং মাদকদ্রব্য সেবনের বিপুল পরিমান সরঞ্জামাদি পাওয়া গিয়েছে (অনেক সাবধানতা অবলম্বন করার পরেও ওরা সম্ভবত আচ করতে পেরেছে)। হোটেলের মালিক ও পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মানিক মাঝি ও ম্যানেজারকে আটক করা হয়েছে। এ সময় মাদক সম্রাট হীরা মাঝি পালিয়ে যান। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন,  ধারণা করা হীরা মাঝির কাছে বিপুল পরিমান মাদকদ্রব্য ছিল। এ ঘটনায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com