1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি গৌরনদীতে বাউরগাতী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১০ গোলের রোমাঞ্চ, চ্যাম্পিয়ন সুমন স্মৃতি একাদশ আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিদের জামিন না দেওয়ার দাবি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী

গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা ও গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে জুশনে জুলুছ বের করা হয়। জুলুছটি বরিশাল-ঢাকা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলীম মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।

পরে মাদ্রাসা মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এসএম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন সিকদার, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাবুল হাওলাদার এবং জেলা সাধারণ সম্পাদক আলহাজ সিকদার মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এমএ গফুর, উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহীন ও আবু বকর ছিদ্দিক, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন শরীফ ও মো. দিদার শরীফ, টরকী বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ অলিরুল ইসলাম, বারেক মাঝি, আবদুর হাকিম সিকদারসহ আহলে সুন্নাত ওয়াল জামাত ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত গৌরনদী উপজেলা শাখার আমীর কাজী আবুল খায়ের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com