1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সামগ্রিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল। সেপ্টেম্বর ২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি ‘ক্যাটাগরি-এ’ শ্রেণিতে এ স্বীকৃতি অর্জন করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। বরিশাল জেলার পুলিশ সুপার এ, জেড, এম, মোতাহারুজ্জামানের স্বাক্ষরিত সম্মাননাপত্রে তাঁর এ অর্জনের স্বীকৃতি দেওয়া হয়।

সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, মামলার নিষ্পত্তি কার্যক্রম তদারকি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং অবৈধ মালামাল উদ্ধারে অসাধারণ কর্মদক্ষতার জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

পুলিশের এ স্বীকৃতি গৌরনদী থানার কার্যক্রমে দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে তাঁর নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা প্রদান করে ওসি মো. তারিক হাসান রাসেলের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com