1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার দিঘলিয়ায় বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন

খুলনার দিঘলিয়ায় বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধিঃ- সম্প্রতি দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ স্মরণে বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে দিঘলিয়ার আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী শেখ মুনির আহমেদ।

ক্যাম্পে উন্নত যন্ত্রপাতি দ্বারা আধুনিক চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সন্ধানী চক্ষু হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মালিক ইফতেখার সিদ্দিক ও তার সহকর্মীবৃন্দ।

চক্ষু ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিল সন্ধানী চক্ষু হাসপাতাল। এখানে চোখের যাবতীয় বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এছাড়া নাক কান গলা রোগের চিকিৎসা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড সার্জন ডাঃ মোঃ আল আমিনুর ইসলাম (মাফি) এবং আবাসিক সার্জন ডাঃ দেবনাথ তালুকদার।

সার্বিক সহযোগিতায় ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগ ।

এছাড়া বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান , চশমা ও আনুষঙ্গিক ওষুধ প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com