1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার, বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম

খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক বরিশাল গৌরনদী:-

খুলনা নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় মো. তুষার (২৭) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নম্বরপ্লেটবিহীন একটি আর-১৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

নিহত তুষার খুলনার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পূর্ব বানিয়াখামার এলাকায় একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেলে করে পালানোর সময় আনসার উদ্দিন লেনে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। ঘটনাস্থল থেকে জব্দ করা মোটরসাইকেলটি হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে তুষার হত্যার প্রকৃত কারণ কী, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং পূর্ব বানিয়াখামারের ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্তের পর এসব বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com