1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান জনসম্মুখে জব্দকৃত নিষিদ্ধ জাল বিনষ্ট - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ২:৫৭|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান জনসম্মুখে জব্দকৃত নিষিদ্ধ জাল বিনষ্ট

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইলঃ-

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন–১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার কলাবাড়িয়া ইউনিয়নের নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নলিয়া নদীতে অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন প্রকার নিষিদ্ধ জাল শনাক্ত করা হয়। এ সময় নদী থেকে মোট ৭টি চায়না দুয়ারী জাল এবং ৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জাল নদীর স্বাভাবিক মাছের প্রজনন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছিল।

পরে উদ্ধারকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের মাধ্যমে নদীতে মাছের অবাধ চলাচল নিশ্চিত করার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস বলেন, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে নদী ও খালের মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে নদীর মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হবে।

এ অভিযানে নড়াগাতী থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। মৎস্য বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও অবৈধ জাল ও অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com