1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় সেনাবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক-৪ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩৭|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম

কালিয়ায় সেনাবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক-৪

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়ার খাসিয়াল গ্রামে আগে থেকে ঘোষণা দিয়ে দুই বংশের সংঘর্ষ চলাকালে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার সকালে উপজেলার খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করা হয়। উপজেলার নড়াগাতী থানার ওসি মো.মোস্তাফিজুর রহমান  আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের রমজান শেখের ছেলে আসিফ শেখ (২০) আব্দুস সবুর বিশ্বাসের ছেলে ইয়াত আলী বিশ্বাস(৩০), আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ (৩৪) এবং মৃত রউফ জমাদ্দারের ছেলে বাদশা জমাদ্দার(৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন ও গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে শেখ ও মোল্যা বংশের বিরোধ চরে আসছিল। শেখ বংশের নেতৃত্ব দেন চুন্নু শেখ আর মোল্যা বংশের নেতৃত্বে রয়েছেন তবি মোল্যা।

শুক্রবার রাত ৮ টার দিকে শেখ বংশের মিলন শেখকে খাশিয়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা  শেষে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চেকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

মোল্যা বংশের লোকজনের বিরুদ্ধে মিলন শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে দুই গ্রুপ ঘোষণা দিয়ে শনিবার সকালে সংঘর্ষে জড়ানোর সময় নির্ধারণ করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযান চালিয়ে একটি স্কোপ গানসহ বিপুল পরিমাণ রামদা, ছুরি, কুড়াল, দা, ঢাল,বল্লম ,চাইনিজ কুড়াল ,চাপাতি জব্দ করে। অপরদিকে সেনাবাহিনীর সদস্যরা চার জনকে গ্রেফতার করে । নড়াইলের সেনা ক্যাম্পের মেজর আহসান জানিয়েছেন জব্দ করা অস্ত্রসহ আটককৃতদের উপজেলার নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com