1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরের ভেঙে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও -দ্রুত সংস্কারের আশ্বাস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬ গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ

উজিরপুরের ভেঙে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও -দ্রুত সংস্কারের আশ্বাস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

উজিরপুর বরিশাল প্রতিনিধি:- বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহারের অবস্থিত একাধিক ব্রিজ বর্তমানে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সেতুটি সানুহার গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা, যা ব্যবহার করে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ জনগণ নিত্যপ্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে যাতায়াত করেন।

২৬ মে রোববার  সরেজমিন এই ব্রিজটি পরিদর্শন করেন উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিনের এই অবহেলিত ব্রিজের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সেতুটি বর্তমানে এমন অবস্থায় আছে যে, তার রেলিং ভেঙে গেছে, ঢালু অংশে বড় ফাটল দেখা দিয়েছে এবং নীচের খালের ওপর কাঠামোগত ভারসাম্য একেবারেই হুমকির মুখে। বর্ষা মৌসুমে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই বিপদের মুখে পড়ে প্রতিদিন এই ব্রিজ পার হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা বলেন, “এটি শুধু একটি সেতু নয়, এটি এই এলাকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া, কৃষকদের বাজারে পণ্য পরিবহন—সবকিছুর সঙ্গে এই সেতুটি ওতপ্রোতভাবে জড়িত। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং অতি দ্রুত এর পুনসংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় এই ব্রিজের মাধ্যমে তারা বরিশাল শহর পর্যন্ত সহজে চলাচল করতে পারতেন। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

উল্লেখ্য, সানুহার এই সেতুর মাধ্যমে আশেপাশের তিন গ্রামের মানুষ যোগাযোগ রক্ষা করে থাকেন। তাই এটি শুধু সানুহারেরই নয়, পুরো অঞ্চলের জন্যই একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অচিরেই বাস্তবে রূপ নেবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com