1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৪:১৫|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা সুনামের সাথে দায়িত্ব পালন করে গেলেন জিএম আব্দুর রব ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত

উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

উজিরপুর প্রতিনিধিঃ-

বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা এলাকায় আসক্ত ছেলের দেওয়া আগুনে বসতঘরসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও মৃত আব্দুল জলিল হাওলাদারের বড় মেয়ে সুলতানা জানান, প্রায় এক বছর আগে তাদের বাবা মারা যান। বাবার মৃত্যুর পর পরিবারের দুই বোন ও দুই ভাইকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। বড় ভাই নাঈম হাওলাদার প্রবাসে থাকেন। তিনি ও তার ছোট বোন শ্বশুরবাড়িতে থাকলেও মা ও ছোট ভাই তামিম বাড়িতে বসবাস করতেন।

তিনি আরও জানান, পরিবারের অভিভাবক না থাকায় ছোট ভাই তামিম মাদকাসক্ত হয়ে পড়ে। এ কারণে প্রায়ই সে বাড়িতে ভাঙচুর ও অশান্তি সৃষ্টি করত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে চারবার মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করা হলেও সে পুনরায় নেশায় জড়িয়ে পড়ে।

পরিবারের অভিযোগ, রোববার সকালে মায়ের সঙ্গে অভিমান করে তামিম ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় তার মা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলেও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে দ্রুত আগুনের লেলিহান শিখা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে বসতঘরসহ ঘরে থাকা প্রায় ১০৬ মণ ধান, কয়েক মণ চাল, নগদ টাকা, স্বর্ণালংকার, নতুন ফ্রিজ, স্যুটকেস, ৬টি খাট, স্টিলের আলমারি ও অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

ঘটনার খবর পেয়ে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার ও উপজেলা মহিলা দলের সম্পাদক শিরিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com