1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে মাদক ব্যবসায়ীদের গোপন বৈঠকের ভিডিও ভাইরাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬ কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

উজিরপুরে মাদক ব্যবসায়ীদের গোপন বৈঠকের ভিডিও ভাইরাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ-বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের এক সময়ের ভয়ংকর ডাকাত সদস্য, একাধিক মামলার আসামি হাকিম সরদার এর মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের একটি গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ার মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

৬ ডিসেম্বর মঙ্গলবার সামাজিক যোগকযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ভিডিওটিতে দেখা যায় সাবেক ভয়ংকর ডাকাত সদস্য ও বর্তমানে মাদক সিন্ডিকেটর গডফাদার নামের খ্যাত আঃ হাকিম সরদার একটি বাগানের মধ্যে একদল মাদক সেবী ও ব্যবসায়ীদের সাথে মাদক বিক্রয় ও মাদক বিক্রয়ের জন্য সেল্টার সংক্রান্ত এক গোপন বৈঠক করেন, তারই মধ্যে থেকে একজন তাদের মাদক বিক্রয় ও মাদক বিক্রয় করতে নির্বিঘ্নে পুলিশের হাত থেকে রক্ষা পেতে হাকিম ব্যবসায়ীদের কে বিভিন্ন প্রকার আশ্বাস দিচ্ছেন।

অপরদিকে ভিডিওতে আরেক ফেনসিডিল ব্যবসায়ী ও বরিশাল সদর সহ বিভিন্ন থানায় একাধিক ফেনসিডিল মামলার আসামিকে বন্দে আলী জমাদ্দারের পুত্র কবির জমাদ্দারকে দেখা যাচ্ছে। ভিডিওতে অন্যপাশে অন্যান্য ব্যবসায়ীদের কন্ঠ শোনা গেলেও তাদের কে ভিডিওতে দেখা যায়নি।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, হাকিম সরদারের বিরুদ্ধে চুরি ডাকাতি সহ রাজনৈতিক বেশ কয়েকটি মামলা রয়েছে ।

এ বিষয়ে অভিযুক্ত হাকিম সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান ,ভিডিওর ঘটনাটি সত্য তবে,মাদক ব্যবসায়ী নাঈম ও রিপনকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা এ মিটিং এর আয়োজন করেছি। আঃ হাকিম এর ভাষ্যমতে নাইম ও রিপনের কোন হদিস পাওয়া যায়নি। ভিডিও ফাঁসের বিষযে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান,ভিডিওটি আপনাদের মাধ্যমে দেখেছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com