1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এর মতবিনিময়। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১১:৫২|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী কোট বাইপাসের শাহমখদুম হোটেল এন্ড রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ রাজশাহীতে অটোরিকশা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ গৌরনদীতে “ফ্যামিলি কার্ড” কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জয়দেব চন্দ্র শর্মা বিএনপি সরকার জনগণের অর্জিত সরকার”আনিসুর রহমান তালুকদার খোকন এমপি” টরকী বন্দরের ব্যবসায়ী স্বর্গীয় বাদল ঘোষের স্মরণে স্মরণ সভা। মান্দায় রাতের আঁধারে তিন ফসলী জমিতে অবৈধ পুকুর খনন, প্রশাসন নির্বিকার গৌরনদীতে সালিশ বৈঠক শুরুর আগেই হামলা, ভাঙচুর : তিনজন আহত। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার”এমপি খোকন তালুকদার” রাজশাহী তানোর থানা পুলিশের অভিযানে ২টি ব্যাটারি জব্দ

নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এর মতবিনিময়।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

ইউসুফ আলী জুলহাস।।বরিশালের হিজলা উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন হিজলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার।

রবিবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার আধুনিক হিজলা উপজেলা গড়ার লক্ষ্যে হিজলায় কর্মরত সাংবাদিকদের সাহায্য সহযোগিতা কামনা করেন।

এ সময় হিজলায় কর্মরত সাংবাদিকরা তাকে আধুনিক হিজলা গড়তে সকল ধরনের তথ্য দিয়ে সার্বিক সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা উপজেলার শিক্ষা,চিকিৎসা,যোগাযোগ ব্যবস্থা,মাদক,চুরির সহ নানান বিষয়ের উপর আলোকপাত করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু বলেন আমার একার পক্ষে আধুনিক হিজলা উপজেলা গড়া সম্ভাব নয়। উপজেলা চেয়ারম্যান আলতাব মোহাম্মদ দীপু আরো বলেন সকলে মিলে হিজলার সমস্যা নিয়ে যদি একযোগে কাজ করি তাহলেই আধুনিক হিজলা গড়া সম্ভব। সাধারণ জনগণকে শোষণকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন হিজলায় খেয়াঘাট কিংবা বাসষ্ট্যান্ড ইজারার নামে অতিরিক্ত টাকা আদায় করে মানুষকে হয়রানী করলে ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন,হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক নূরনবী, সহ-সভাপতি আব্দুল আলীম, মোহাম্মদ নাসির উদ্দিন সহ প্রেস ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com