1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার তেরখাদায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত~২০২৪ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১:৩১|
সংবাদ শিরোনামঃ
পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

খুলনার তেরখাদায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত~২০২৪

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,খুলনাঃ- খুলনার তেরখাদা উপজেলার কামারোল গ্রামে শ্রী শ্রী মান্দার ঠাকুরের সেবাশ্রমে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো শ্রী শ্রী জগন্নাথদেবের পুষ্প রথযাত্রা উৎসব ~ ২০২৪ অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার পূজা পার্বণ সমাপ্ত করে এক আনন্দ রেলি বের হয়ে মান্দার ঠাকুরের শত শত ভক্ত বৃন্দ বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করেন ।

শ্রী শ্রী মান্দার ঠাকুর সেবাশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পুষ্প রথযাত্রায় শত শত ভক্তের আগমনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

জানা যায়, প্রায় আট লক্ষাধিক টাকা ব্যয়ে দীর্ঘ ১ বছর সময় ধরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথের ভাস্কর্য টি নির্মাণ করা হয়েছে ।

৭ ই জুলাই রবিবার বেলা ১২ টার দিকে শ্রী শ্রী মান্দার ঠাকুর ও হরিচাঁদ ঠাকুর সেবাশ্রমর সভাপতি শ্রী শ্রী মান্দার ঠাকুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিতোষ সরকারের সার্বিক পরিচালনায় রথযাত্রা প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিমল বাগচী , রমেশ চন্দ্র বিশ্বাস , দুলাল হালদার , অনুপ বিশ্বাস , কার্তিক ডাকুয়া , রন্জ্ঞন দাস , রাহুল টিকাদার সহ আরো অনেকে ।

শ্রী শ্রী মান্দার ঠাকুরের সেবাশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পুষ্প রথযাত্রা অনুষ্ঠান শেষে শত শত ভক্ত বৃন্দদের মাঝ মহা প্রসাধ বিতরণ করা হয়।

অপর দিকে তেরখাদা উপজেলার পাথলা গ্রামের বোর্ড স্কুলের পার্শে ইসকন মন্দিরে যথাযোগ্য মর্যাদা ও শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।

তেরখাদা থানার নির্বাহী অফিসারের নির্দেশনায় পুলিশের একটি টিম সার্বিক্ষণীক টহলের মধ্যে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।

পরে শত শত ভক্ত বৃন্দদের মাঝে প্রসাধ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com