1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে ইউপি সদস্যার সাথে চেয়ারম্যানের অনৈতিক কার্যকলাপে এলাকাবাসীর মানববন্ধন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার, বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা উজিরপুরে পৌর মেয়র প্রার্থী সুমন মৃধার পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী উপজেলা তানোরে পুকুরঘাট ও সরকারি খাসজমি দখল,আড়াই মাসেও নির্বিকার প্রশাসন রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ৯ জনের মোবাইল ফোন খোয়া গেছে আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান  রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল

দেবীগঞ্জে ইউপি সদস্যার সাথে চেয়ারম্যানের অনৈতিক কার্যকলাপে এলাকাবাসীর মানববন্ধন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিভূষন রায় একই ইউনিয়নের সাবেক মহিলা সদস্যার সাথে অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রোববার ২ জুন বিকালে দেবীগঞ্জ উপজেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের লক্ষীরহাট চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধনে সহস্রাধিক নারী পুরুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন, পামুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফজলে হায়দার প্রধান, মাওলানা সালাউদ্দিন আহমেদ,
স্থানীয় হাসিনা বেগম, আবু সাঈদ প্রমূখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবু সাঈদ চাকুরির সুবাদে বাইরে থাকায় তার স্ত্রী রাশেদা বেগম এর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিভূষন রায়। মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান মনিভুষন রায় বিভিন্ন লোভ লালসা দেখিয়ে তার অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। মনিভুষন রায় বিভিন্ন রাশেদা বেগমকে ভারতে নিয়ে যান, অফিসের কাজের নাম করে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে কয়েকদিন করে অবস্থান করে আবার বাড়িতে ফিরে আসে। দৈহিক সম্পর্কের কারনে রাশেদা বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা রয়েছে বলে জানান তারা।
তারা আরও জানান, স্থানীয় এক গ্রাম পুলিশের সদস্যকে সরকারি কাজে ব্যবহার না করে রাশেদা বেগমের বাড়িতে কাজ করার জন্য রেখেছেন। ওই গ্রাম পুলিশকে পাহাড়া রেখে রাশেদা বেগমের বাড়িতেও চেয়ারম্যান মনিভুষন রায় রাশেদা বেগমের সাথে দৈহিক মেলামেশা করতো।
এসময় চেয়ারম্যানের পদত্যাগসহ শাস্তির দাবী জানান বক্তারা।

রাশেদা বেগম পামুলী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য,হাসানপুর কাঠালতলী এলাকার আবু সাঈদ এর স্ত্রী। তাদের অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করলে রাশেদা বেগম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভুষন রায় আবু সাঈদকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন বলে জানান আবু সাঈদ।

এ বিষয়ে একাধিক বার অভিযুক্ত চেয়ারম্যান মনিভুষন রায়ের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com