1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে লেখক, গবেষকদের নিয়ে কর্মশালা ও আড্ডা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:৪৩|
সংবাদ শিরোনামঃ
পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

উজিরপুরে লেখক, গবেষকদের নিয়ে কর্মশালা ও আড্ডা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের ঐতিহ্যবাহী জ্ঞানের পাঠশালা কর্তৃক আয়োজিত “লেখক হয়ে গড়ে ওঠার গল্প শীর্ষক “কর্মশালা ও আড্ডা অনুষ্ঠিত হয়। ডহরপাড়া সামারিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২২ মে বুধবার বিকাল ৪ টার সময় প্রতিষ্ঠানটির সভাপতি লামিয়া রহমান ডালিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ও বক্তা হিসেবে বিশাদ আলোচনা করেন বিশিষ্ট তরুণ লেখক গবেষক ও সাংবাদিক ইমাম মেহেদী ।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি রাইসা রহমান উর্মীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ ন ম লুৎফর রহমান , একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুর রহমান,সহকারী শিক্ষক কাজী আফিফা আখতার, বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠানের উপদেষ্টা খালিদুর রহমান খান, গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক, হোসনে জাহান ইরানি, এ সময় আরো উপস্থিত ছিলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও রূপায়ণ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম ও প্রমুখ।

এ সময় প্রধান অতিথি উদীয়মান তরুণ লেখক ও সাহিত্যিকদের উদ্দেশ্য করে বলেন, লিখতে হবে মনের আনন্দে, পেশাদার হয়ে নয়, কোন লেখক মনের আনন্দে মন দিয়ে যখন লেখা শুরু করবেন  তখনই তার লেখার মাধ্যমে ফুটে উঠবে সাহিত্যকর্ম।

একজন সাহিত্যিক ও লেখক অনন্তকাল মানুষের মনের মাঝে বেঁচে থাকে তার লেখনী অথবা সাহিত্য কর্মের মাধ্যমে। যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী কবি জসিম উদ্দিন সহ হাজার হাজার কবি লেখক সাহিত্যিক এখনো মানুষের মনের মাঝে বেঁচে আছেন তাদের সাহিত্য কর্মের জন্য। এ সময় প্রধান অতিথি তিনি তার লেখক গবেষক ও সাংবাদিক হওয়ার গল্প আকারে তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com