1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ  টিনশেড ঘরে চলছে ক্লাস। মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন

উজিরপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ দুর্নীতি দমন  কমিশন  ও উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা ও স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২০ মে সোমবার সকাল থেকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের আটটি দল “দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য “শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অশোক রায় চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ও বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হাসান। উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এইচ এম ইউসুফ।

বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হারিয়ে  সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন বিজয় হয়ে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা উত্তীর্ণ হন।এ সময় বক্তরা বলেন দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে গন- সচেতনতা সৃষ্টি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com