1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ মুন্সির গণসংযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অবৈধ স্থাপনা রেখে খাল খনন, ধসে পড়ার মুখে পাকা সড়ক সাকোকাঠি সুইসগেট এলাকায় জনদুর্ভোগ, ক্ষুব্ধ স্থানীয়রা উজিরপুরে পৌর কাউন্সিলর সুব্রতর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

গৌরনদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ মুন্সির গণসংযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪২২ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশাল জেলার গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি, এর টিউবওয়েল মার্কার সমার্থনে গৌরনদী ও টরকী বন্দরে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে গৌরনদী উপজেলার টরকী বন্দর বাসস্ট্যান্ড থেকে শুরু করে স্কুল রোড,টরকী সদর রোড, মন্দীর রোড,এবং সর্বশেষ রায়পট্রি রোড এ গণসংযোগ ও মতবিনিময় করেন।এসময় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহন করেন।গণসংযোগকালে আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি বলেন,আমি বিগত দশ বছর জনসাধারণের সুখে-দুখে ছিলাম ভবিষ্যতেও থাকবো।

তাই গৌরনদী উপজেলার জনগণ আবারও আমাকে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমি আশাবাদী। উল্লেখ্য, আগামী (২৯-মে) গৌরনদী উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনে দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার সকালে উপজেলার টরকী বাজারে আনুষ্ঠানিক ভাবে তিনি গণসংযোগের মাধ্যমে বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময়সহ বাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন।

গনসংযোগ কালে তিনি বলেন, আমি যদি পূণরায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে বিগত দিনের মতো সাধারন ও তৃণমূল মানুষের সুখে দুঃখে সকলের পাশে থাকাসহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়।এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী টিউবওয়েল সমর্থনের কর্মী সদস্যরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com