1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
লক্ষ্মীপুরের রায়পুরে গৃহবধূর মরদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:১৯|
সংবাদ শিরোনামঃ
প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

লক্ষ্মীপুরের রায়পুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

নাঈম হোসেন লক্ষ্মীপুরঃ-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের বজা মার্কেটস্থ বাহাদুর বাড়ি থেকে ফাতেমা (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ২টা থেকে ৪টার মধ্যে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত ফাতেমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আহম্মেদের মেয়ে। ৩ ভাই বোনের মধ্যে ফাতেমা সবার ছোট।

নিহতের পিতা সৈয়দ আহম্মেদ বলেন, ৩ বছর আগে তার মেয়ে ফাতেমার সঙ্গে বাহাদুর বাড়ির রিয়াজ বাহাদুরের বিয়ে হয়। তাদের ঘরে একটি ৩ মাসের শিশু বাচ্চা রয়েছে।

তিনি বলেন, সকালে (বৃহস্পতিবার) ফাতেমার সঙ্গে ঝগড়া করে রিয়াজ। পরে বিকাল ৩টায় ফাতেমাকে ডিভোর্স এবং ২ লাখ টাকা দিয়ে তাকে বিদায় করে দিবেন জানিয়ে ফাতেমার শাশুড়ি ফাতেমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে বলেন। আমরা বিকাল ৪টার পরে এসে দেখি ফাতেমার মরদেহ। এই ঘটনার পর থেকে রিয়াজ পলাতক রয়েছে। ফাতেমার মৃত্যুর সঙ্গে রিয়াজ যুক্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ভুক্তভোগীর বাবা।

তবে ফাতেমার মৃত্যুর বিষয়ে শ্বশুরবাড়ির কারও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুর-রামগঞ্জ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

রায়পুর থানার অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফাতেমা রিয়াজ এর দ্বিতীয় স্ত্রী বলে জেনেছি। পারিবারিক কলহ থেকে ঘটনার সূত্রপাত। তবে হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্ত করলে জানা যাবে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com