1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কচ্ছপ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে কারাদণ্ড, কচ্ছপ অবমুক্ত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:২৩|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

কচ্ছপ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে কারাদণ্ড, কচ্ছপ অবমুক্ত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বিলুপ্ত প্রজাতির কচ্ছপ সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদন্ড প্রদান করে কচ্ছপগুলো খালে অবমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।

আইন শৃংখলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন সোমবার সন্ধ্যায় এই অভিযান চালায়। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবেরহাট বাজারে কচ্ছপ বিক্রির সময় মোল্লাপাড়া গ্রামের সুধীর বাড়ৈর ছেলে সুভাষ বাড়ৈকে আনুমানিক ১৫ কেজি ওজনের ১৭টি কচ্ছপসহ আটক করে। এসময় জব্দ করা হয় বিভিন্ন সাইজের ওই কচ্ছপগুলো।

ভ্রাম্যমান আদালতের বিচারক উম্মে ইমামা বানিন বন্য প্রাণি সংরক্ষণ আইনে কচ্ছপ ব্যবসায়ী সুভাষ বাড়ৈকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। পরে সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা পরিষদের সামনের খালে জব্দকৃত কচ্ছপগুলো অবমুক্ত করেন তিনি। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ি সুভাষ বাড়ৈকে মঙ্গলবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন এসআই মিল্টন মন্ডল ও ভুমি অফিসের নাজির সোহেল আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com