1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর তানোরে সাংবাদিকের উপর হামলা, আটক ১জন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন রৌমারীতে QRT টিমের অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, নিরাপত্তা ও সমঅধিকারের ওপর গুরুত্বারোপ নিষেধাজ্ঞার মধ্যেও মা ইলিশ শিকার! কাজিরহাটে নজরদারি নিয়ে প্রশ্ন চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সাংবাদিকের উপর হামলা, আটক ১জন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীর তানোরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক সরোয়ার হোসেন। এঘটনায় হামলাকারী ইদ্রিস নামের বখাটেকে পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি পৌর সদর এলাকার কুঠিপাড়া গ্রামে।সে মৃত ব্যাঙ্গার পুত্র। মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া ফুটবল মাঠের পশ্চিমে চা স্টল সংলগ্ন জায়গায় ঘটে মারপিটের ঘটনা।

এঘটনায় সাংবাদিক সারোয়ার বাদি হয়ে মঙ্গলবার দুপুরের পরে ইদ্রিস ও লালু আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখবর ছড়িয়ে পড়লে উপজেলায় কর্মরত সাংবাদিকরা হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

অভিযোগ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া বাজারে আসেন তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। তার উপরে হামলা করেন মেম্বার আবুল হাসানের লোকজন। এমন খবর পেয়ে সাংবাদিক সারোয়ার সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। এসময় সাংবাদিকের উপর অতর্কিত হামলা করেন ইদ্রিস ও লালু। সারোয়ার দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি এবং মডেল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক।

সারোয়ার বলেন, চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুকে মারপিট করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই কোন কথা ছাড়াই ইদ্রিস গাছের ডাল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে হাত দিয়ে ধরে ফেলি এবং লালু শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। আমি মাটিতে পড়ে গেলে কয়েকজন উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছি। আমি দোষীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি চায়। থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com